Skip to Content

About Meer Organics | Bangladesh’s First Ingredient-Transparent, Plant & Mineral-Based Lipstick Brand

Meer Organics হলো বাংলাদেশের প্রথম উপাদানে-স্বচ্ছ, উদ্ভিদ ও খনিজ-ভিত্তিক লিপস্টিক ব্র্যান্ড। আমরা বিশ্বাস করি, রূপচর্চার ক্ষেত্রে সৌন্দর্য এবং সুরক্ষা-দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনো ক্ষতিকর-বিষাক্ত কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে পাওয়া উদ্ভিজ্জ (Plant-based) ও খনিজ (Mineral-based) উপাদানের মাধ্যমে আমরা তৈরি করি নিরাপদ ও টক্সিন-ফ্রি লিপস্টিক।


Meer Organics কি ?

Meer Organics একটি সম্পূর্ণ  স্কিন-ফ্রেন্ডলি ক্লিন বিউটি কসমেটিক ব্র্যান্ড। বাজারের সাধারণ মেকআপ প্রোডাক্টের মতো আমরা যথাসম্ভব কৃত্রিম বা ক্ষতিকর-বিষাক্ত উপাদান ব্যবহার এড়িয়ে চলি। আমাদের প্রতিটি লিপস্টিক প্রাকৃতিকভাবে সংগৃহীত উদ্ভিজ্জ মোম, মৌমাছির মোম, উদ্ভিজ্জ বাটার , উদ্ভিজ্জ তেল ও খনিজ রঞ্জক দিয়ে তৈরি। এটি ঠোঁটে এনে দেয় প্রাকৃতিক ও আকর্ষণীয় রং এবং একই সাথে নিশ্চিত করে ডিপ ময়েশ্চারাইজেশন।


Meer Organics কেন বেছে নেবেন ?

সৌন্দর্য চর্চায় সততা এবং স্পষ্টতাই আমাদের প্রধান শক্তিমত্তা। Meer Organics বেছে নেওয়ার মূল কারণগুলো:

  • See What’s Inside (উপাদানে সততা): আমরা প্রতিটি পণ্যের উপাদানের তালিকা কাস্টমারের কাছে স্পষ্ট রাখি।

  • কালার ও ঠোঁটের সঠিক যত্ন: লিপস্টিকের আকর্ষণীয় রঙের পাশাপাশি এতে থাকা প্রাকৃতিক বাটার ঠোঁটকে ভেতর থেকে সফট ও পুষ্ট রাখে।

  • ঠোঁট কালো হওয়া প্রতিরোধ করে: নিয়মিত ব্যবহারের কথা মাথায় রেখে, ঠোঁটের স্বাভাবিক রং ও সৌন্দর্য বজায় রাখতে ক্ষতিকর উপাদান এড়িয়ে তৈরি।

  • প্রাণীর প্রতি নিষ্ঠুরতামুক্ত (Cruelty-Free): পণ্য তৈরির কোনো পর্যায়ে প্রাণীর ওপর পরীক্ষা করা হয় না।



Meer Organics কেন নিরাপদ ?

প্রতিটি উপাদান প্রকাশিত। প্রতিটি উপাদানের কার্যকারিতা ব্যাখ্যা করা হয়েছে।

আমাদের কাছে উপাদানের স্বচ্ছতা শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের কাজের নীতি। তাই প্রতিটি উপাদানের নাম, এর কাজ এবং পণ্যে ব্যবহারের উদ্দেশ্য আপনার কাছে স্পষ্টভাবে তুলে ধরি।

১. ভারী ধাতু পরীক্ষার প্রতি গুরুত্ব

লিপস্টিকের রঙিন পিগমেন্টে সীসা ও অন্যান্য ভারী ধাতুর অনিচ্ছাকৃত উপস্থিতির ঝুঁকি বিবেচনায় নিয়ে আমরা পিগমেন্টের পরীক্ষার তথ্য ও গুণমান যাচাইকে গুরুত্ব দিই।

২. প্যারাবেন ও থ্যালেটমুক্ত ফর্মুলা

আমাদের ফর্মুলায় প্যারাবেন ও থ্যালেট ব্যবহার করা হয় না। প্রতিটি উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য দেওয়াই আমাদের অঙ্গীকার।

৩. উদ্ভিদ ও খনিজভিত্তিক উপাদান

উদ্ভিদ ও খনিজভিত্তিক উপাদান দিয়ে তৈরি আমাদের লিপস্টিক ঠোঁটে রং দেওয়ার পাশাপাশি আরামদায়ক ব্যবহারের অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি। তবে কোনো উপাদান প্রাকৃতিক হলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিমুক্ত হয়ে যায় না।

৪. সংবেদনশীলতার কথা মাথায় রেখে তৈরি

আমরা ফর্মুলায় অ্যালকোহল ও অতিরিক্ত সুগন্ধি ব্যবহার এড়িয়ে চলি। তবে ব্যক্তিভেদে সংবেদনশীলতা ভিন্ন হতে পারে। গর্ভাবস্থায় বা বিশেষ কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে উপাদানতালিকা দেখে নেওয়া ভালো।



Meer Organics কে ?

Meer Organics হলো প্রতিটি সচেতন মানুষের সৌন্দর্য চর্চার নিখুঁত ও বিশ্বস্ত সঙ্গী। যারা ত্বকের স্বাস্থ্য ও মেকআপের ক্ষেত্রে কোনো গোপনীয়তা বা কৃত্রিমতা চান না Meer Organics তাদেরই নিরাপদ পছন্দ।

উপাদানে কোনো গোপনীয়তা না রেখে, প্রকৃতির শক্তি ও সৌন্দর্যকে একসাথে মিলিয়ে আপনার হাসিকে আরও উজ্জ্বল ও নিরাপদ করাই আমাদের একমাত্র অঙ্গীকার।

উপাদানে সৎ, ব্যবহারে নিরাপদ | See What’s Inside